×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ২৩৯ বার পঠিত
নাম পরিবর্তন করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের। ব্যাংকটির নতুন নাম করা হয়েছে ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.’ (ইংরেজিতে ‘Islami Bank Bangladesh PLC.’)।

কম্পানি আইন ১৯৯৪-এর ১১(ক) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ৩১ জুলাই (সোমবার) থেকে তপশিলি ব্যাংকগুলোর তালিকায় ব্যাংকটির নতুন নাম যুক্ত করে।

সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এসংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারটি সব ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
জানা গেছে, সংশোধিত কম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কম্পানি শনাক্তকরণসংক্রান্ত ১১(ক) ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কম্পানিগুলোর নামের শেষে পিএলসি যুক্ত করতে কম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে।

এ জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাম পরিবর্তন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ব্যাংকটির নাম ‘সোনালী ব্যাংক পিএলসি’ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat