×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ২১৮ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 

 শেরপুর জেলার ঝিনাইগাতী অক্টোবর মাসে ভয়াবহ বন্যা হওয়ার সাথে সাথে প্রথম সপ্তাহে শেরপুরের সকল উপজেলায় বিভিন্ন স্থানে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রায় ৪৫ লক্ষ টাকার বাজেটে ৩ হাজার পরিবারের মাঝে ত্রান সরবরাহ করা হয়।

এবং বন্যা পরবর্তী পূনর্বাসনের জন্য ১৯৯ টি পরিবারকে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা করে অর্থ প্রদান করেন। মোট ৭৯ লক্ষ ৬০ হাজার টাকা  প্রদান করা হয়।

তারই ধারাবাহিকতায় আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত  ১৩৭ টি পরিবার কে একটি করে সেমিপাকা বসতঘর করে দেয়া হচ্ছে। 
যার প্রতিটির নির্মান ব্যায় প্রায় ০৩ লক্ষ টাকা। 

ঝিনাইগাতি উপজেলায় ৯৪ টি নালিতাবাড়ি ৪০ টি,  শ্রীবরদি ০১ টি  শেরপুর সদরে ০২ টি ঘর প্রদান করা হবে। 

ঝিনাইগাতি আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বন্যা কবলিত মানুষের মাঝে ১ টি করে সেমি পাকা ঘর নির্মাণ কাজের শুভ  উদ্বোধনে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবসেবা বিভাগের এক্সিকিউটিভ শেরপুর জেলার মো: জোবায়ের ইবনে কামাল, রক্তসৈনিক বাংলাদেশ এর শেরপুর জেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,

কনস্ট্রাকশন কোম্পানি ঢাকা ভারটেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর প্রধান কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার মহসীন হোসেন সজীব, ইঞ্জিনিয়ারিং টিমের প্রধান ইঞ্জিনিয়ার  খালেদ মাহমুদ ও  টেকনিক্যাল টিমের প্রধান রাজীব সরদার সহ অন্যান্য সহকর্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat