স্টাফ রিপোর্টারঃজনি হোসেন, (নীলফামারী)
নীলফামারী সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।সোমবার দুপুরে (১৫ডিসেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তিনি। সহকারী কমিশনার (ভুমি) মলি আক্তার, নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুর রউফ বক্তব্য দেন মতবিনিময় সভায়। সভাপতির বক্তব্যে ইউএনও মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, আমাদের মুল লক্ষ্য এখন জাতীয় নির্বাচন। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নে আমরা কাজ শুরু করেছি। সকলে এক্ষেত্রে সহযোগীতা করতে হবে।