×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৩
  • ২৬৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে র‌্যাব-১২ শনিবার একটি চৌকষ আভিযানিক দল জেলার সদর থানাধীন মাসুমপুর ও সোহাগ কল্যাণপুর এলাকায়” অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সক্রিয় ০৫ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে ০৮ টি মোবাইল ও নগদ ৯,০০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ কামরুল ইসলাম হাসান (২২), পিতা-মৃত মতিউর রহমান, সাং-ধীতপুর আলাল, ২। মোঃ ইমরান শেখ (৩২), পিতা-মোঃ সোহেল শেখ, সাং-সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি, ৩। মোঃ ইনসান শেখ (২০), পিতা-মৃত আব্দুল মজিদ শেখ, সাং-সয়ধানগড়া, ৪। মুন্না শেখ (২৭), পিতা-মৃত আবুল হোসেন, সাং-সয়াধানগড়া জগাইমোড়, ৫। মোসাঃ মুক্তি বেগম (৫০), স্বামী-মৃত জয়নাল, সাং-দিয়াধানগড়া, সর্ব থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।

 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ এলাকায় ভাড়ায় চালিত বিভিন্ন অটোরিক্সা, সিএনজিকে টার্গেট করে বিভিন্ন স্থানে যাওয়ার নাম করে এবং এসব যানবাহন/ ক্রয়-বিক্রয় করে দেওয়ার নাম করে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। আসামীগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমেও ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে তাদের টাকা-পয়সা লুটে নেয়। ধৃত আসামীগণ একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সুযোগ বুঝে সাধারণ মানুষকে নানা কৌশলে ফাদে ফেলে ছিনতাই করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat