×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ২১০ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে। বার্তাটির বিএনপি ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। একই সাথে আরো কয়েকটি জেলার কমিটিও বিলুপ্ত করা হয়। অতি শিঘ্রই এসব জেলায় নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপির প্যাডে উল্লেখ করা হয়- বৃহস্পতিবার (২ জানুয়ারী ২০২৫), দলের গৃহীত এক ‘সিদ্ধান্তবলে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপি'র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপি'র নতুন কমিটি ঘোষণা করা হবে।
আজ ০২ জানুয়ারী ২০২৫, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে নাটোর জেলা বিএনপি'র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র নাটোর জেলা বিএনপি'র নতুন কমিটি ঘোষণা করা হবে।
২ জানুয়ারী ২০২৫, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে শেরপুর জেলা বিএনপি'র আংশিক আহবায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপি'র নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।
দিনাজপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি'র নামে নানা অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপি'র ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ-কে দিনাজপুর জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat