×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ২১০ বার পঠিত
এম মোহাম্মদ ওমর। শরনখোলা প্রতিনিধি।বাগেরহাটের শরণখোলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় আঞ্চলিক পর্যায়ে ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়িয়ে ফসলের নিবিরতা বৃদ্ধিতে সহায়তার জন্য “ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন’’ প্রকল্পের আওতায় শরণখোলার ধানসাগর ও খোন্তাকাটা ইউনিয়নের মধ্যবর্তী সিংবাড়ী এলাকার ১হাজার ৫শ বিঘা কৃষি জমিতে খাল খনন করে মিষ্টি পানি সংরক্ষনের মাধ্যমে সেচের ব্যাবস্থা করতে পারলে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব।

বৃহস্পতিবার ২ জানুয়ারি সকালে সিসিএপি প্রকল্পের পরিচালক ফজলুল হক মনির নেতৃত্বে একটি দল ওই এলাকা পরিদর্শন করেন।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মনির হোসেন উদ্ভিদ সংরক্ষণ বাগেরহাট জেলা উদ্যান খামারবাড়ী, মোঃ ওমর ফারুক অতিরিক্ত পরিচালক উদ্ভিদ সংরক্ষণ, শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, সিসিএপি প্রকল্পের মনিটরিং অফিসার ধিমাণ মজুমদার, শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মুহাম্মদ ছরোয়ার হোসেন বাদল ও সহ-সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদ।

এ সময়ে ঐ এলাকার কৃষক এমাদুল হাওলাদার, বাচ্চু হাওলাদার, আউয়াল হোসেন, কবির হোসেন সহ অনেকেই বলেন সিংবাড়ী এলাকার তিন কিলোমিটার খাল খনন করে বর্ষা মৌসুমে পানি সংরক্ষন করতে পারলে এক ফসলি জমিতে তিন ফসল চাষাবাদ করে ব্যাপক পরিমান ধানসহ রবিশস্য উৎপাদন করা সম্ভব। আর এতে শতশত কৃশকের ভাগ্যের পরিবর্তন হবে বলে তারা মনে করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat