×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৮-২৫
  • ৩৮৪ বার পঠিত
স্বাধীনবাংলা, আর্ন্তজাতিক ডেস্ক :

ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার কাজলপুর এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। ৬০ জনের বেশি মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বাকি ১৮ জন আটকা রয়েছে বলে বলছে কতৃপক্ষ। তাদেরকে উদ্ধারে চেষ্টা এখনো চলছে।

সোমবার সন্ধ্যায় একটি পাঁচতলা বাড়ি ভেঙে পড়ে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল উদ্ধারের কাজ করছে। এই বিপর্যয়ের খবর পেয়ে সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন  মহারাষ্ট্রের মন্ত্রী অদিতি ঠাকরে।

কাজলপুর এলাকার ওই বহুতলটি মাত্র ১০ বছরের পুরনো। সেখানে ৪৫টি ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটে মোট ৮০ জন মতো বাসিন্দা রয়েছেন। কি কারণে এই বিপর্যয় ঘটল, তা এখনও জানা যায়নি।  তবে গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি চলছে মহারাষ্ট্রে। তার জেরেই মাটি আলগা হয়ে ভবন ধস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat