×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০১
  • ২১২ বার পঠিত
জাহিদ খান,কুড়িগ্রাম প্রতিনিধি:
উত্তরের জেলা কুড়িগ্রামে শৈত্যপ্রবাহের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠাণ্ডায় দিনের বেলায়ও সূর্যের দেখা মিলছে না। পরিস্থিতি এমন যে, সকাল ৯টায়ও রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে বাধ্য হচ্ছে।

তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশার কারণে রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে না, ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। চালকেরা জানান, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, এক হাত দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। এই কারণে অনেকেই প্রয়োজনীয় কাজ ছাড়া রাস্তায় বের হচ্ছেন না।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “তাপমাত্রা আরও কয়েকদিন এমন থাকতে পারে। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ঘন কুয়াশা সারা দিন কাটছে না।”

এদিকে শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন দরিদ্র ও দিনমজুর শ্রেণির মানুষ। কাজের অভাবে অনেকেই মানবেতর  দিন কাটাচ্ছেন। বয়স্ক ও শিশুরা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা বাদল মিয়া বলেন, “রাস্তায় চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। এমন কুয়াশা আগে কখনো দেখিনি। হেডলাইট জ্বালিয়েও রাস্তা পরিষ্কার দেখা যায় না।”

স্থানীয় প্রশাসন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের তীব্রতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অতিরিক্ত শীত ও কুয়াশা কৃষির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।ক্ষতিগ্রস্ত হচ্ছে আমন ধানের বীজ তলা,আলু,সরিষা সহ সব্জীর আবাদ।কৃষিবিদ আবু জাফর নেয়ামতুল্যাহ জানান,কুয়াশার কারণে সূর্যের আলো সঠিকভাবে ফসলে পৌঁছায় না, যা ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। এতে ফসলের বৃদ্ধি কমে যায়।কুয়াশা বাতাসে আর্দ্রতা বাড়িয়ে দেয়, যা ছত্রাকজনিত রোগ যেমন ব্লাইট, পাউডারি মিলডিউ এবং ডাউনি মিলডিউ-এর প্রকোপ বাড়ায়।ফলের গুণমান ও উৎপাদন কমে যায়।

বিশেষত শীতকালীন সবজি এবং ফল যেমন টমেটো, আলু, সরিষা, এবং ধান কুয়াশার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফুল ও ফলের ঝরে পড়ার হার বাড়ে।কুয়াশা মাটির উপরিভাগের তাপমাত্রা কমিয়ে দেয়, যা ফসলের জন্য ক্ষতিকারক হতে পারে। এতে কচি গাছ বা চারাগাছ সহজেই নষ্ট হয়ে যায়।

এই সমস্যার প্রতিকার হিসেবে তিনি বলেন পলিথিন বা কভার ব্যবহার করে ফসল কুয়াশার সরাসরি প্রভাব থেকে রক্ষা করা যায়। ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করে রোগের প্রকোপ কমানো সম্ভব।ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সঠিক পরিমাণে পুষ্টি সরবরাহ করা উচিত।

শীত মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে পরিবহন চালকদের সতর্কভাবে চলাচলের নির্দেশ দিয়েছে ট্রাফিক বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat