×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১২-৩০
  • ১৬০ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 
বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।  

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে  শেরপুরের  নালিতাবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা ও প্রজন্ম একাত্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, আব্দুর রহমান তালুকদার, বিপ্লব কুমার বর্মন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের অপমান ও অপদস্তের    ঘটনা ঘটছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে এ ধরনের ঘটনা বেড়েছে। এক্ষেত্রে অবশ্যই সরকারকে কঠোর হতে হবে।

বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে ও আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। এখন আমাদেরই লাঞ্ছিত হতে হচ্ছে, অপমান অবহেলার শিকার হতে হচ্ছে। আমরা আবারও জীবন দিতে প্রস্তুত। আমাদের দেহে যতটুকু শক্তি-সামর্থ্য আছে  তাই দিয়েই প্রতিরোধ গড়ে তুলা বলে হুঁশিয়ারি করা হয় । এ সময় মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat