×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৮
  • ২০৬ বার পঠিত
এএসএম হারুন 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ৪'ঠা আগষ্ট ফেনীর মহিপালে আন্দোলনরত শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলার ঘটনায় জেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে ০২ আসামী'কে গ্রেপ্তার করে জেলা পুলিশের বিভিন্ন টিম।

বৃহস্পতিবার বিকালে ফেনী মডেল থানা থেকে আসামীদের আদালতে প্রেরণ করা হয়।

পুলিশের তথ্য মতে, আটককৃত আসামিরা হলে, জেলার সোনাগাজী উপজেলার বাসিন্দা শেখ জাফর উল্লাহ'র সন্তান শেখ মোঃ ইব্রাহিম (৩২), ও সদর উপজেলার কালিদহ ইউনিয়ের বাসিন্দা মৃত ছেরাজুল হকের কন্যা সাজেদা আক্তার সাজু (৩৫)।

উল্লেখ্য, সাজেদা আক্তার সাজু ফেনী সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ন আহ্বায়কের দায়িত্বে রয়েছে। 

আসামীদের আদালতে প্রেরণের বিষয় নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ছাত্র হত্যা মামলায় জড়িতদের ব্যাপারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat