×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ১৩১ বার পঠিত
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ (লালমোহন-তজুমুদ্দিন) আসনে জামায়াতে ইসলামী সমর্থিত এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) মনোনীত এমপি প্রার্থী নিজামুল হক নাইম মাঠে প্রচারণার গতি আরও জোরদার করেছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি শনিবার সকাল থেকে (৬ ডিসেম্বর ২০২৫) তজুমুদ্দিন উপজেলার সম্ভুপুর ও সোনাপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন।

স্থানীয় ভোটার, পেশাজীবী, কৃষক, দিনমজুর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় নিজামুল হক নাইম উন্নয়ন, সুশাসন, শিক্ষার মানোন্নয়ন, কৃষি ও জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি জানান, জনগণের আস্থা, অধিকার ও উন্নয়ন নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানে কাজ করবো।

প্রচারণাকালে ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ করেছেন বলে জানান উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা। তারা দাবি করেন, বিডিপি মনোনীত এই প্রার্থীকে ঘিরে তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। উঠান বৈঠকে সাধারণ মানুষের মধ্যে সমানভাবে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।

এদিকে সংশ্লিষ্ট দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত এসব উঠান বৈঠককে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আমেজ আরও বেড়ে গেছে। দিনব্যাপী বৈঠক ও গণসংযোগ শেষে নিজামুল হক নাইম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat