×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-২৫
  • ১৭৭ বার পঠিত
আদমীঘি (বগুড়া) প্রতিনিধি : 
বগুড়ার আদমদিঘীতে এবার  ৯ হাজার হেক্টরের বেশি জমিতে রবিশস্য চাষে লক্ষমাত্রা নির্ধারণ। চলতি মৌসুমে বগুড়া জেলার আদমদীঘিতে আগাম জাতের রোপা আমন ধান কাটার পর আলু, সরিষা, পিঁয়াজ, রসুন, শাক-সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছে কৃষক। এবার বাজারে আলু ও সরিষার দাম ভালো পাওয়ায় উপজেলায় আলু ও সরিষা আবাদ দ্বিগুণ করছেন কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়  আদমদীঘি উপজেলায় ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ইতিমধ্যেই কৃষকরা আগাম জাতের রোপা আমন ধান কাটার পর সেই জমিতে রবিশস্য আবাদ শুরু হয়েছে। কৃষকরা বিভিন্ন জাতের আলু, সরিষা, পিঁয়াজ, মরিচ, ডাল, শাক-সবজি রোপন করেছেন। চলতি রবি মৌসুমে  ৩ হাজার হেক্টর জমিতে আলু, ৫ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা, ৩০ হেক্টর জমিতে গম, ৫ হেক্টর জমিতে ভুট্টা, ৬০ হেক্টর জমিতে পিয়াজ, ৩০ হেক্টর জমিতে রসুন, ২৫ হেক্টর জমিতে মসুর ডাল, ৪শ’ হেক্টর জমিতে শাক-সবজি এবং ৪০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার নিমাইদিঘি গ্রামের কৃষক আব্দুল মালেক সরদার জানান, গত মৌসুমে ৫ বিঘা আলু /সরিষা চাষ করে ছিলাম। বাজারে দাম ভালো পাওয়ায় তিনি এবার ১৫ বিঘা জমিতে আলু সরিষা চাষ করেছেন। চক সোনার গ্রামের কৃষক আসাদুল হক জানান, বাজারে আলু ও সরিষার দাম বেশি থাকায় এবার আমি গত বছরের চাইতে ২ বিঘা বেশি জমিতে আলু, সরিষা চাষ করছি। আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান।  গত বছরের তুলনায় এবার সরিষা, আলুর আবাদ বেশি করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সব ফসলের বাম্পার ফলন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat