×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-০৫
  • ১৮৭ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল (স্টাফ রিপোর্টার, শেরপুর) 

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কম্বল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৪ ডিসেম্বর বুধবার গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ভারত হতে অবৈধভাবে আনা এসব জিরা ও কম্বল জব্দ করা হয়। 
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ানের নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল, ল্যাফটেন্যান্ট সানজিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাসসহ সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি টিম নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে একটি কলাবাগানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪৫ বস্তা কম্বল এবং পরে স্থানীয় মো. রুহুল আমিনের গোয়ালঘর থেকে আরও ১০০ বস্তা কম্বলসহ মোট ৭২১ পিস কম্বল উদ্ধার করা হয়। পরে সেখানে আরও তল্লাসী করে অবৈধভাবে আমদানী করা ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কম্বলের মূল্য প্রায় ২৯ লাখ টাকা এবং উদ্ধারকৃত জিরার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। এছাড়া এসব অবৈধ পণ্য পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয় যার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। তবে অভিযানকালে বাড়ির মালিক ও এসব পণ্য চোরাকারবারীর সাথে জড়িত রুহুল আমিনকে পাওয়া যায়নি। রুহুল আমিন এর আগেও ভারতীয় চিনি চোরাকারবারীর অভিযোগে পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে জেল খেটেছিল।
এ ব্যাপারে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিয়ান জানান, উদ্ধারকৃত মালামাল তালিকা করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে। 
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat