×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৪-১২-১৮
  • ২১৮ বার পঠিত
মো:খালেদ সাইফুল্লাহ ,কমলগঞ্জ থেকেঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, খামারবাড়ি, ঢাকা এর অর্থায়নে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপ—পরিচালক ফরহাদ মিয়া,  কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা—কর্মচারীগন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও কৃষকবৃন্দ। ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলায় মোট ১৬টি স্টল স্থাপন করা হয়েছে। এসব দেশি—বিদেশী বিভিন্ন ফলদ, ঔষধি কাঠ ও শৌখিন ও জাতীয় গাছের চারা, ফল—ফুল, শাক—সবজি ও বিভিন্ন কৃষি উপকরণ দিয়ে সজ্জিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরে অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায় জানান, মেলায় স্থাপিত স্টল গুলো মেলা চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেরা স্টলের মালিকগনের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat