×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ২৪৪ বার পঠিত
নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:
চট্রগ্ৰাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ‘দেশে আর কখনও স্বৈরাচারের ঠাঁই হবে না, এটাই হোক নতুন স্বাধীনতার চেতনা। যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, তাদের নিয়ন্ত্রণে বড় বড় বাহিনী থাকা সত্ত্বেও ছাত্র—জনতার শক্তির কাছে হার মেনে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। যারা এ দেশে মানবতাবিরোধী অপরাধ করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে।’

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ার ঢেমশা ইউনিয়ন জামায়াত আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আনোয়ারুল আলম চৌধুরী বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল দেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর পার হলেও স্বাধীনতার সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যে কারণে ২০২৪ সালে এসে দেশকে আবারও স্বাধীন করতে হয়েছে। ১৯৭১ সালে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলেও ইতঃপূর্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ নির্বাচিত হতে পারত না। স্বাধীনতার ৫৩ বছর পরও দেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব হয়নি।
ঢেমশা ইউনিয়ন জামায়াতের সহ—সেক্রেটারি এইচ এম জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন  উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন। কর্ম, পরিষদ সদস্য  রফিকুল ইসলাম   ঢেমশা ইউনিয়ন জামায়াতের আমির মো. নেজাম উদ্দিন, সেক্রেটারি ওসমান গণি অধ্যক্ষ আব্দুর রশিদ  কাদেরী শ্রমিক কল্যান ফেডারেশন ঢেমশা ইউনিয়ন সভাপতি আলহাজ্ব নুরুল আলম  সহ  ওয়ার্ড নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat