×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ১৭৮ বার পঠিত
নকলা (শেরপুর) প্রতিনিধি:
১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে শেরপুরের নকলা উপজেলাস্থ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর আয়োজনে সেবা সপ্তাহ (১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই শ্লোগানকে সামনে নিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সচেতনতা মূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ এ বিশ্বাসকে ধারন করে টিটিসির অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর নেতৃত্বে র‌্যালিটি টিটিসি চত্বর থেকে বের হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিটিসি চত্বরে গিয়ে শেষ হয়।

পরে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর সভাপতিত্বে ও চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার-এর সঞ্চালনায় টিটিসির একাডেমীক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ইনস্ট্রাক্টর ইসমাইল হোসেন, তমাল চন্দ্র স্যানাল, হেলাল উদ্দিন, নিরমল বাশার ও আরিফুর রহমান প্রমুখ।

বক্তারা ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপনে অবহিত করণসহ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হতে দেওয়া বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ প্রদান বিশেষ করে, ৪ মাস মেয়াদী ASSET প্রকল্প, ৩ মাস মেয়াদী বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কোর্স, ৩ মাস মেয়াদী ড্রাইভিং প্রকল্প, ৩ দিন মেয়াদী প্রাক-বহিঃর্গমণ ওরিয়েন্টেশন ও RPL Assessment গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এসময় প্রশিক্ষক রোকসানা খাতুন, শফিকুল ইসলাম, বাবুল হোসেন, সোলায়মান হোসেন, লিটন মিয়া ও রুবেল মাহমুদসহ টিটিসির অন্যান্য ইন্সট্রাক্টর-প্রশিক্ষকগন, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষানার্থীসহ নিয়মিত শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকগন ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat