×
সদ্য প্রাপ্ত:
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ১১০ বার পঠিত
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি

শেরপুরে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি ইটভাটার মালিককে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সব ধরনের কার্যক্রম বন্ধ এবং কাঁচা ইট ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ। আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, শেরপুর পুলিশ লাইন্স এবং শেরপুর সদর থানার পুলিশ সদস্যরা।

অভিযানে জিহান জিগজ্যাগ অটো ব্রিকস–৫, মেসার্স এ এইচ ব্রিকস, মেসার্স মুন ব্রিকস এবং মেসার্স আর ইউ বি ব্রিকস—এই চারটি ইটভাটাকে পৃথকভাবে ৩ লাখ ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া এসব ইটভাটার সব কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপে শেরপুরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat