×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৭
  • ২৮৫ বার পঠিত
সিংগাইর, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলার  সিংগাইরে টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সিংগাইর  থানা পুলিশ।
শুক্রবার, (৬ ডিসেম্বর) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম খেজুর বাগান ব্রিজের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিংগাইর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, খেজুর বাগান ব্রিজের পাশে জ্যাট পেইন্টস কারখানার পিছনে স্থানীয় মোঃ হাসেন ফকিরের ছেলে জীবন ফকিরের টমেটো ক্ষেতে সকালে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন স্থানীয়রা।পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করেন। লাশের পরনে ছিলো লুঙ্গি, নীল রঙের শার্ট ও একটি জ্যাকেট।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুত পরিচয় পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat