×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ১৯৩ বার পঠিত
মোঃ সুমন রাজস্থলী:
পার্বত্য অঞ্চলের শিক্ষা বিস্তারে সেনাবাহিনীর অনন্য উদ্যোগের অংশ হিসেবে কাপ্তাই জোন সম্প্রতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। খাতা, কলম, ব্যাগসহ প্রয়োজনীয় সামগ্রী পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা ও তাদের পরিবার।  এছাড়া সেনাবাহিনী পরিচালিত রাঙামাটির অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান শিশু নিকেতন-এ আসন সংখ্যা বৃদ্ধি এবং ভর্তি খরচ কমানোর ঘোষণা দিয়েছে কাপ্তাই জোন। এই পদক্ষেপটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং পার্বত্য অঞ্চলে শিক্ষার সুযোগ আরও প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।  কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর ফয়েজ আহমদ, পিএসসি, পদাতিক এবং স্কুলের তত্ত্বাবধায়ক কর্মকর্তা বলেন,  শিক্ষা সবার জন্য—এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের জোন কমান্ডার শিশু নিকেতনের আসন সংখ্যা বাড়িয়েছেন এবং ভর্তি খরচ হ্রাস করেছেন। আমাদের লক্ষ্য হলো প্রত্যেক শিশু যেন মানসম্মত শিক্ষা পেতে পারে। তাই শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি এসব উদ্যোগ নেওয়া হয়েছে।  আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে জোন কমান্ডার্স স্কলারশিপ পুরস্কার বিতরণী, মনোজ্ঞ ডিসপ্লে এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এটি প্রথমবারের মতো কাপ্তাইয়ে আয়োজিত হচ্ছে এবং এতে অংশ নেবেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।সেনাবাহিনীর এই উদ্যোগ পার্বত্য অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat