×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২০৮ বার পঠিত
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মেঘনায় যৌথবাহিনীর অভিযান চালিয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত আপন ভাইসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে । পরে আসামিদের দেওয়া তথ্যে বিপুল পরিমাণ মাদক, নগদ বাংলাদেশী টাকা ও ভারতীয় রুপি এবং মোবাইল ফোন জব্দ করা হয়। 

মঙ্গলবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামে বগাবাড়িতে এ অভিযান চালায় যৌথবাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন, মেঘনা লুটের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আলেক মিয়ার ছেলে মোহাম্মদ আলম,মোহাম্মদ আলী ও ইমাম হোসেন এবং একই গ্রামের বারেক মিয়ার মেয়ে হাসনারা ও আব্দুস সাত্তারের মেয়ে রাজিয়া বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের বগাবাড়িতে অভিযান চালানো হয়। এসময় বসত ঘরের কারের ভিতর থেকে গাঁজা ৬৪ কেজি, ইয়াবা ২৬৪ পিছ, নগদ অর্থ ১৫ হাজার ৪৯০ টাকা, ভারত রুপি ১০০, মোবাইল ফোন ৭ টিসহ ৫ মাদক কারবারিকে গ্ৰেপ্তার করা হয়। 

আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat