×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২১২ বার পঠিত
জাহিদ খান ( কুড়িগ্রাম জেলা প্রতিনিধি) 

কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায়  পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে  অদ্য ০৩ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় উপজেলার ধুলাউরি গ্রামের স্লুইসগেট  এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ী আটক করেছে রাজীবপুর থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজীবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চেকপোস্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন চেংটাপাড়া এলাকার মোঃ হানিফ মিয়া (২৮) ও একই এলাকার মোঃ রুকুনুজ্জামান (১৯) মাদক ব্যবসায়ী দুজন কে  ৩১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। 

এ  বিষয়ে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

রাজীবপুর থানা ইনচার্জ মো: আশরাফুল ইসলাম সাহেব এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং জানান আটককৃত দুজন কে আগামীকাল কুড়িগ্রাম কোর্ট হাজতে প্রেরণ করা হবে।তিনি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও অবহিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat