×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-১২-২১
  • ১১০ বার পঠিত
রেজাউল করিম  শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) সকালে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় ঝিনাইগাতী–গজনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর রাংটিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে বিকট শব্দ হয়। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন— কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও শিফাত (২০)। তাদের অবস্থার অবনতি হওয়ায় শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত আবু বক্কর একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন। অপর মোটরসাইকেলের চালক সিজন (২১) দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat