×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২২৮ বার পঠিত
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত জহুরা খাতুন (১০) ও হাচিনুর রহমান (৫) একই গ্রামের মো. জয়নাল আবেদীন সন্তান।


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির আঙ্গিনায় টাঙানো জিআই তারে জহুরা কাপড় শুকাতে দেন। এ সময় শর্ট সার্কিটে জিআই তারটি বিদ্যুতায়িত হয়ে জহুরা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে ছোটভাই এগিয়ে গেলে সেও স্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই জহুরার মৃত্যু হয়। শিশু হাচিনুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 


নিহতদের বাবা জয়নাল আবেদীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে জিআই তারে কাপড় শুকাতে গিয়েছিল। তার যে বিদ্যুতায়িত হয়ে ছিল। আমরা একটুও বুঝতে পারিনি। আমার সর্বনাশ হয়ে গেল। দুই কলিজার টুকরা একসঙ্গে আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি একদম এতিম হয়ে গেলাম। এখন আমার বেঁচে থাকা দুষ্কর হয়ে গেল। 


ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ‍মৃত ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হবে।

মিজানুর রহমান সবুজ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat