×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২০-০৮-২১
  • ২৭০ বার পঠিত
স্বাধীনবাংলা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিনে দিনে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন সিনিয়র স্টাফ নার্স, ১ জন পরিছন্নতা কর্মিসহ নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে,গত ১৬ আগস্ট ১৭ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার (২০) আগস্ট সন্ধ্যায় প্রেরিত নমুনার ফলাফলে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে বর্তমানে ফুলবাড়ীতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩৪ জন।মারা গেছেন ১ জন। নতুন ৭ জনসহ আইসোলেশনে আছেন ২২ জন।

 

ফুলবাড়ীতে বর্তমান করোনা পরিস্থিতির বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার বেগম বলেন, বর্তমান পরিস্থিতিতে কার মাধ্যমে করোনা ছড়িয়ে পরছে তা চিহ্নিত করা কঠিন। কারণ করোনার সংক্রমণ আমাদের কমিউনিটিতে মিশে গেছে।পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রতিরোধের দিকে মনযোগী হওয়া প্রয়োজন। নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat