×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৮
  • ১৫১ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল (স্টাফ রিপোর্টার, শেরপুর) 

শেরপুরের নকলা উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকটির নাম আসাদুল হোসেন (২৭) এবং তার বাবার নাম রুবেল মিয়া। ১৮ নভেম্বর সোমবার সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা পূর্ব মাদ্রাসাপাড়া এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আসাদুল হোসেন দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগতেছিল। দেশের বিভিন্ন ডাক্তার দেখিয়েও তাকে সুস্থ করতে পারেনি তার পরিবার।রবিবার রাতে পরিবারের সাথে খাওয়া দাওয়া শেষে নিজের কক্ষে যেয়ে শুয়ে পড়ে আসাদুল। সোমবার ভোরে  পরিবারের লোকজন তাকে ঘরের ধন্যার সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আসাদুল হোসেনের লাশ উদ্ধার করে নকলা থানায় নিয়ে যায়। 
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, গলায় ফাসী দিয়ে যুবকের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ লাশ  উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে জানা যায়,মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat