×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৮
  • ১৯৭ বার পঠিত
মোঃ নাজিম আহামেদ ( রানা)
জেলা প্রতিনিধি:গাইবান্ধা 

সমৃদ্ধ গাইবান্ধা বিনির্মাণে ব্যবসায়িক প্রতিবন্ধকতা ও অর্থনীতি পুনরুদ্ধার” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিজস্ব কার্যালয়ের সভাকক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

চেম্বারের সভাপতি মো. সামিউল হুদা সুমেলের সভাপতিত্বে এবং পরিচালক কায়সার আলী বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক আব্দুল লতিফ হক্কানি, সাবেক সরকারি সচিব মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন, আবু বক্কর সিদ্দিক স্বপন ও পরিচালক সাহিদাৎ দোহা চৌধুরী সুমন প্রমুখ।

সভায় জেলায় আমদানি-রপ্তানিকারক, সার ও জুয়েলারি ব্যবসায়ীসহ প্রায় ২৫ থেকে ৩০টি ব্যবসায়ী ও উদ্যোক্তা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, গাইবান্ধা এখনো দেশের অন্যতম অবহেলিত জেলা হিসেবে বিবেচিত। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এখানে কোনো ভারী শিল্প, মেডিকেল কলেজ কিংবা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি। আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসা যে কোনো সরকারের প্রতি তারা এই জেলার প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

এছাড়া সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধানে সুপারিশ ও মতামত প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat