×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৯
  • ২২১ বার পঠিত
এস কে শুভ, কাশিমপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ ৯ লক্ষ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট)রাত আনুমানিক ৩:০০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা বাসায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। 

এসময় বাসা-বাড়ীর দেয়াল টপকে দ্বিতীয় তলার ডাইনিং রুমের লোহার জানালা কেটে ৫-৬ জন ডাকাত ঢুকে বাড়ির মালিক সাইজ উদ্দিন মোল্লা  ও তার স্ত্রী মমতাজ বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ  অর্থ ও স্বর্ণালংকার সহ সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাতরা। 

এঘটনায় ২৫ ভরি স্বর্ণ অলংকার সহ প্রায় আনুমানিক ৯  লক্ষ টাকা নিয়ে যায় ডাকাতরা।

লুটপাটের পর ডাকাত দল স্থান পরিবর্তন করলে জিম্নি অবস্থায় থাকা সাইজ উদ্দিন মোল্লা তার হাতের বাঁধন খুলে ডাক চিৎকার শুরু করে। 

তাদের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat