×
সদ্য প্রাপ্ত:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ২৩৮ বার পঠিত
নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি বন্ধ ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

(১৪ জুলাই) রবিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 
এ সময় হাসপাতালের পরিচালকের অপসারণ দাবি করেন জেলার কর্মরত সাংবাদিকরা। পরে সড়ক অবরোধ করেন সাংবাদিকরা। আধাঘণ্টা পর কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের পরিচালক ডাঃ হুমায়ুন কবিরের অশোভন আচরণের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া তার অপসারণ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরবার স্মারকলিপি দেয়া হয়েছে। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বাস্থ্য দফতরের ইতিবাচক সংবাদ বর্জন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এর আগে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু পরিচালককে অপসারণ করা হয়নি। এ কারণে আমরা রাস্তায় নেমেছি। পরিচালক হুমায়ুন কবিরকে অপসারণ না করা পর্যন্ত আমাদের  লাগাতার কর্মসূচি চলবে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, সিনিয়র সাংবাদিক মফিজ ইমাম মিলন, মোঃ সেলিম হোসেন, মাহফুজুল আলম, নাজিম বাকাউল, আনোয়ার জাহিদ, সিরাজুল ইসলাম ও মনিরুজ্জামান মনির প্রমুখ। 

এর আগে ৭ জুলাই পরিচালকের অপসারণ দাবিতে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat