×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ২৫২ বার পঠিত
নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি নীল-হলুদ রংয়ের পিকআপ গাড়ীসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার পাকুড়তলা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মোকাদ্দেছ (৬০), গোফরেখি মধ্যপাড়ার মৃত ইনসাফ আলীর ছেলে এমদাদুল (৪৫), নওগাঁর মান্দা উপজেলার ঘাটকোর মধ্যপাড়ার মোকলেছুর রহমানের ছেলে মিঠু (২৮), সিরাজগঞ্জের বেলকুটি উপজেলার মেঘুল্লা গ্রামের আব্বাস মন্ডলের ছেলে নাঈম হোসেন (২৮), সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারপাড়ার সাদ্দাম গোছার ছেলে হোসেন আলী (২০), শাহজাদপুর উপজেলার বা”ামারা গুচ্ছগ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (২৫)।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রাতে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দেশীয় অস্ত্রসহ একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের দিক নির্দেশনায় গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এসময় দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রংয়ের পিকআপ গাড়ী, একটি তালা কাটার যন্ত্র, ১টি চাকু, ৩টি লোহার রড, ২টি প্লায়ার্স, ২টি স্ক্র-ড্রাইভার, ২টি স্লাইরেঞ্জ, ২টি হ্যাক্সো-ব্লেড, ১টি ইউপিভিসি পাইপ, ১টি টর্চ লাইট, দড়ি ও ১টি ব্যাগ উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের গুরুদাসপুর থানায় সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat