×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ২৪৩ বার পঠিত
আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ফেসবুক লাইভে এসে নিজ ঘরে রশি পেঁচিয়ে আব্দুর রশিদ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঐ যুবক সেমন্তঘর উত্তর পাড়ার মো. জালাল মিয়ার ছেলে। 

নিহত আব্দুর রশিদ এর ফেসবুক ওয়ালে ৬ মিনিটের ভিডিওতে দেখা যায়, তিনি বৃহস্পতিবার রাতে তার ফেসবুক লাইভে আসেন। এর আগে তিনি তার ঘরের সিলিংয়ে একটি রশি বেঁধে রাখেন। লাইভ চালু করে তিনি একটি টেবিলে উঠে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবার সূত্রে জানা যায়, সে চট্টগ্রামে বেকারির লাইন চালাইতো, সে মাদকাসক্ত ছিল গতকাল চট্টগ্রাম থেকে বাড়িতে এসে তার নিজঘরে তার ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুকে লাইভে এসে সিলিং এর সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু বক্কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রশিদকে জুলন্ত অবস্থায় তার নিজ ঘর থেকে উদ্ধার করি। পরিবার সুত্রে জানতে পারি সে মাদকাসক্ত ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat