×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ১৭২ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:


নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে দীর্ঘ কয়েক মাস মৎস্য আহরণ বন্ধ থাকার পর শুরু হয়েছে ২৫তম মৎস্য আহরণ ও ঐতিহ্যবাহী ‘বিল বাইচ’। সোমবার দুপুর ১২টার দিকে বিলের বাগডাঙ্গা ঘাটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এম. এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, সাপাহার থানার ওসি আনারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রেজিনা পারভিনসহ অন্যান্য অতিথিরা। এছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর বিলে মাছের পরিমাণ ও গড় ওজন দুটোই বেড়েছে। এ বছর প্রায় ৭৫০ মেট্রিক টন (৭ লাখ ৫০ হাজার কেজি) মাছ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৩০ কোটি ৭৫ লাখ টাকা— যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
উদ্বোধনী দিনে বিলে নৌকা ও জাল নিয়ে প্রায় ৮৫০ জন মৎস্যজীবী মাছ ধরায় অংশ নেন। জেলেদের জালে ইতোমধ্যে ৩০ কেজি ওজনের বোয়াল, ২২ কেজি ওজনের বিগহেড, ১৫ কেজি ওজনের কাতলা ছাড়াও রুই, মৃগেল, আইড়, বাগাড়, পাবদা ও খড়িশোলা মাছ ধরা পড়ছে। এতে মৎস্যজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
স্থানীয়রা জানান, এখানকার মাছ রাজধানী ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। আবহাওয়া অনুকূলে থাকলে ও যথাযথ ব্যবস্থাপনা বজায় থাকলে এ বিল স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ফলে জবই বিল এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat