×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ২৪৮ বার পঠিত
ফুলপুর, ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুরে মাদকের করাল গ্রাসে পতিত হচ্ছে যুব সমাজ। একটি প্রভাবশালী মাদক কারবারি চক্র সমগ্র উপজেলায় ছড়িয়ে দিচ্ছে মাদকের ভয়াবহতা। যার দরুণ, যুব সমাজ হাতের নাগালে সহজেই পেয়ে যাচ্ছে হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, বিদেশী মদ, গাঁজাসহ সকল ধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য। উপজেলার বিভিন্ন স্পটে অনেকটা প্রকাশ্যেই দেখা মিলছে যুবকদের সেই মাদক সেবনের দৃশ্য। বিশেষ করে ফুলপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড চর কাজিয়াকান্দা (জুগির গুহা) গ্রামে মাদক বিক্রয় ও সেবনের ভয়াবহ চিত্র চোখে পড়ার মতো। স্থানীয়রা জানান, এলাকার মুচি বাড়ীসহ প্রভাবশালী মাদক কারবারিরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেদারছে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে এলাকার বেশীর ভাগ যুব সমাজ জড়িয়ে পড়ছেন মাদকে। সন্ধ্যা হলেই দূরদূরান্ত থেকে মাদক কিনতে আসেন সেবনকারীরা। জানমালের ভয়ে প্রকাশ্যে কিছু বলতে পাচ্ছেন না এলাকাবাসী। উল্লেখ্য যে, ইতিমধ্যে গত ২ জুন রাতে উপজেলার ছনধরা ইউনিয়নের খড়ইপাড়া গ্রামে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পুলিশের উপর হামলা করে মাদক কারবারিকে ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। ওই ঘটনায় ফুলপুর থানার ৩ এসআইসহ পুলিশের এক সোর্স আহত হন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat