×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৭
  • ২৫৬ বার পঠিত
ফুলপুর, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কামাল হোসেন (৫৫) নামে প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) সকাল ১০ টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের পুরান নগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গত কয়েকদিন যাবৎ চাচা ও চাচাতো ভাইদের সাথে শিক্ষক কামাল হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সেই কলহের জেরে শুক্রবার সকালে কামাল হোসেন নিজ পুকুর হতে ফসলি জমিতে পানি নেওয়ার সময় তাদের আক্রমণের শিকার হন। এসময় তিনি মারাত্মকভাবে আহত হন। পরে আহত কামাল হোসেনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কামাল হোসেন ধোবাউড়া উপজেলার গোয়াতলা রঘুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat