×
সদ্য প্রাপ্ত:
হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ২৭১ বার পঠিত
সন্তানদের একমাত্র শান্তির জায়গা মায়ের ডানা। যেখানে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করে সন্তানরা। মায়ের পরম যত্নে বেড়ে ওঠে ছোট্ট শিশুটি। মায়ের সঙ্গেই মন খুলে কথা বলা যায়, হাসিতে মেতে ওঠা যায়, সব শেয়ার করা যায়। যার মা আছে সে পৃথিবীর ধনী ব্যক্তি। কারণ মা ছাড়া পুরো পৃথিবীটাই যেন শূন্য।

চলতি বছরের ২৪ মার্চ মাকে হারান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি; যার ডানায় নিজেকে সবচেয়ে নিরাপদ ভাবতেন তিনি। ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে দেশের একটি গণমাধ্যমে মা-কে নিয়ে কথা বলেন এই নায়িকা। পাশাপাশি মাকে স্মরণ করে অনেক স্মৃতিও শেয়ার করেন পূজা।

তিনি বলেন, মায়ের ডানায় নিজেকে সবচেয়ে নিরাপদ ভাবতাম আমি। আমাদের বয়সের পার্থক্য অনেক। তবুও ছিলাম বন্ধু আমরা। আমি যেমন মাকে বিশ্বাস করতাম, মা-ও বিশ্বাস করতেন আমাকে। সারাক্ষণ আমার আশপাশেই থাকতেন। প্রায়ই বলতেন, ‘পূজা আমার হাতের লাঠি, আমার শক্তি।’

পূজা আরও বলেন, আমার মন এখনও পুরোপুরি বিশ্বাস করতে চায় না যে, আমার মা আর নেই। মনে হয় আমার সঙ্গেই আছেন মা। বাসায় মায়ের ঘরটা এখন খালি। কিন্তু আমি সবসময় ভাবি, মা ঘরেই আছেন। আসলে ভুলে যাই মা আর নেই। আগে যেমন বাসা থেকে কাজে বের হলে, রুমের সামনে দাঁড়িয়ে বলতাম, মা আমি বের হলাম। এখনও ভুল করে সেটা বলে ফেলি।

চিত্রনায়িকা বলেন, মা আমাকে শক্ত মনের মানুষ মনে করতেন। বলতেন— ‘সামনে যতই বাধা আসুক তুমি সেটা ডিঙাতে পারবে।’ মায়ের ধারণা পেশাগত জায়গায় আমি অনেক বড় হব। আর মায়ের সেই স্বপ্নটা আমাকে পূরণ করতেই হবে। মা যেখানেই থাকুক, ভালো থাকুক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat