×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২০-০৯-২২
  • ৩৪৩ বার পঠিত
বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে একই ঘটনায় দ্বিতীয় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ধর্ষণ, অপহরণ এবং ফেসবুকে খারাপ পোস্ট দিয়ে প্রচার করাসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। নতুন করা এই মামলাটিতে ছয় জনকে আসামী করা হয়েছে। এদের মধ্যে নুরুল হক নূর তিন নম্বর আসামী।
গত ২১শে সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে এই মামলা দায়ের করা হয়।
মি. হক বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোন বাস্তবতার ভিত্তি নেই। পুলিশি তদন্ত হলেই এ বিষয়টি সবার সামনে আসবে বলে মনে করেন তিনি। সেই সাথে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন মি. হক।
এর আগে ২০শে সেপ্টেম্বর লালবাগ থানায় নূরসহ ছয় জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী একটি ধর্ষণের মামলা দায়ের করেছিল। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, "গতকাল থানায় একটি মামলা হয়েছে নাজমুল আলম সোহাগসহ ছয় জনের নামে। এই ছয় জনের মধ্যে নুরুল হক নুরও রয়েছেন।" "এখানে ধর্ষণ, অপহরণ এবং ফেসবুকে খারাপ পোস্ট দিয়ে প্রচার করার অভিযোগ রয়েছে।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat