×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ২৯৫ বার পঠিত
স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই তেল কিনতে মোট খরচ পড়বে ১৭৪ কোটি ৬৬ লাখ টাকা। সেই হিসেবে প্রতি লিটারে খরচ পড়বে ১৫৮ দশমিক ৭৯ টাকা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুযারি) এটি ছাড়াও মোট ১২টি প্রস্তাব অনুমোদন পেয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, ২০২৩-২৪ অর্থবছরের জন্য আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১৬৬ কোটি ৭৫ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩০৩ দশমিক ১৯ মার্কিন ডলার। সেইসঙ্গে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হবে, যার মোট দাম পড়বে ৮৩ কোটি ১২ লাখ টাকা। এছাড়া জিটুজি পদ্ধতিতে ২৫৩ কোটি ৪৪ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে সৌদি আরব থেকে। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫৭৬ ডলার।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, ১৪ হাজার ২৫০টি কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ কেনা হবে, যার দাম পড়বে ১৪৯ কোটি ৯৯ লাখ টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণে ১৮৯ কোটি ৫৭ লাখ টাকার একটি প্রকল্পও অনুমোদন পেয়েছে আজকের সভায়। এছাড়া, এলএনজি আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat