×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-২৮
  • ৩৪ বার পঠিত

দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে ও জনগণের আস্থা অর্জন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আহতদের খোঁজখবর ও পুরস্কারের ঘোষণা

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। আহত সদস্যদের দায়িত্ববোধের প্রশংসা করে তিনি ঘোষণা দেন, তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।

মন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, এসআরবি, এপিবিএন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিলেও বেশ কয়েকজনকে দীর্ঘমেয়াদী ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।

শ্রমিক অসন্তোষ ও বাহিনীর ধৈর্য

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়ে সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টাকারীরা দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল বা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, যা কখনোই সফল হবে না।

হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাধীন সদস্য

পরিদর্শনকালে মন্ত্রী পুলিশ অফিসারদের যথাযথ ক্যারিয়ার প্ল্যানিং এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধিতে গৃহীত প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এ সময় হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও আইজিপি মো. আলী হোসেন ফকির।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাঁদের ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর ও একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত। তাঁরা হলেন— ইন্সপেক্টর মো. আবু আলম, দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল ও মো. রাকিবুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat