×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২২
  • ৩০ বার পঠিত

দেশের করব্যবস্থায় ধনীদের তুলনায় দরিদ্র মানুষের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বা পরোক্ষ করের বোঝা সাত গুণ বেশি বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, দেশের সবচেয়ে গরিব ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে চলে যায়; বিপরীতে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এ হার মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ আয়ের অনুপাতে দরিদ্র পরিবারগুলোকে অনেক বেশি ভ্যাট দিতে হচ্ছে।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক গবেষণাটিতে নেতৃত্ব দেন র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

ভ্যাট, আয়কর ও সম্পদবৈষম্যের চিত্র

গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলের দরিদ্রতম পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশের বেশি ভ্যাট হিসেবে দিতে হয়, আর শহরাঞ্চলে এ হার ১৬ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে সবচেয়ে দরিদ্র ৭০ শতাংশ পরিবারের আয় করযোগ্য সীমার নিচে থাকায় তাদের কার্যত কোনো ব্যক্তি আয়কর নেই; বিপরীতে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের ১১ দশমিক ০৩ শতাংশ ব্যক্তি আয়কর হিসেবে দেয়।

গবেষণায় বলা হয়েছে, দেশের সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে এবং প্রচলিত করহার অনুযায়ী সম্ভাব্য ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি দেওয়ার কথা এই পরিবারগুলোর। তবে কর আদায়ের ক্ষেত্রে বড় ঘাটতি রয়েছে—মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ ব্যক্তি সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। টিআইএনধারীদের মধ্যে ব্যক্তি ও অন্যান্য শ্রেণির রিটার্ন জমার হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং কোম্পানির ক্ষেত্রে এ হার ২৩ দশমিক ৬ শতাংশ।

আয়বৈষম্যের পাশাপাশি সম্পদবৈষম্যও প্রকট বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। এতে দেখা যায়, দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ এবং শীর্ষ ১০ শতাংশের হাতে রয়েছে ৭৬ দশমিক ৪ শতাংশ সম্পদ। বিপরীতে সবচেয়ে কম সম্পদ থাকা অর্ধেক পরিবারের হাতে রয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ সম্পদ।

রাজস্ব ঘাটতি ও কর-জিডিপি অনুপাত বাড়ানোর সম্ভাবনা

র‍্যাপিডের প্রাক্কলন বলছে, নতুন কর আরোপ বা করের হার না বাড়িয়ে বিদ্যমান আইন কার্যকর করা, করের আওতা বাড়ানো এবং কর ফাঁকি বন্ধের মাধ্যমে কর-জিডিপি অনুপাত ৭ দশমিক ৩ শতাংশ থেকে প্রায় ১৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করা সম্ভব।

২০২১-২২ অর্থবছরের হিসাব তুলে ধরে গবেষণায় বলা হয়েছে, ওই অর্থবছরে অনাদায়ি ব্যক্তিগত আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাটের পরিমাণ ছিল জিডিপির ৫ দশমিক ৮৯ শতাংশ। এর মধ্যে সম্ভাব্য ব্যক্তিগত আয়কর ছিল জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ, কিন্তু আদায় হয়েছে মাত্র ০ দশমিক ৯৮ শতাংশ। আর অভ্যন্তরীণ ভ্যাটের সম্ভাব্য আদায় ৩ দশমিক ৮২ শতাংশ হলেও প্রকৃত আদায় ছিল ১ দশমিক ৮০ শতাংশ। র‍্যাপিডের মতে, ব্যবসায়িক নিবন্ধনের ঘাটতি, বিক্রয় গোপন এবং সংগৃহীত ভ্যাট সরকারি কোষাগারে জমা না দেওয়ার কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে।

সুপারিশ ও বিশেষজ্ঞদের মতামত

গবেষকরা উচ্চ আয়ের মানুষের ওপর গুরুত্ব দিয়ে আয়করভিত্তি সম্প্রসারণ, ভ্যাট আদায়ব্যবস্থার উন্নতি, করপোরেট কর ছাড় পর্যালোচনা এবং উত্তরাধিকার কর চালুর বিষয়টি বিবেচনার সুপারিশ করেছেন। পাশাপাশি কর প্রশাসনের আধুনিকায়ন, হয়রানি ও দুর্নীতি বন্ধ এবং সরকারি ব্যয়ের মান উন্নয়নের ওপর জোর দিয়েছেন তারা।

এ বিষয়ে র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হলো সেটি দিয়ে বিচার করা যথেষ্ট নয়; করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং করের বিনিময়ে জনগণ কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছেন, সেগুলোও সমান গুরুত্বপূর্ণ।

প্রকাশনা অনুষ্ঠানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat