×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-২৮
  • ২১ বার পঠিত

বিনোদন ডেস্কঃ

রোমানিয়ান পপতারকা ওটিলিয়ার কনসার্টের রেশ কাটতে না কাটতেই ঢাকার সংগীতপ্রেমীদের জন্য নতুন চমকের আভাস দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্স বাংলাদেশ। বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরাকে ঢাকায় এনে কনসার্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি এভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ এ পরিকল্পনার কথা জানান। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই আন্তর্জাতিক কনসার্ট অনুষ্ঠিত হতে পারে।

‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো কালজয়ী গানের মাধ্যমে বিশ্বজুড়ে কোটি শ্রোতার মন জয় করা শাকিরার ঢাকায় আসার খবরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটি দেশের সংগীতাঙ্গনে অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হয়ে উঠবে।

তবে কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য কিংবা বিক্রির সময়সূচি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান। পাশাপাশি শাকিরার পক্ষ থেকেও বাংলাদেশে আসার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি; ফলে বিষয়টি আপাতত আয়োজকদের সম্ভাব্য পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat