×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-২৮
  • ২৪ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হলো একজনের। নিহত ব্যক্তি সন্দেহভাজন পাকিস্তানি অনুপ্রবেশকারী।

পুলিশ এবং বিএসএফ সূত্রে প্রকাশ, এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের পাঠানকোটের বামিয়াল সীমান্তে। ওই এলাকা দিয়েই অনুপ্রবেশের চেষ্টা করে এক পাকিস্তানি বলে সূত্রের খবর।

ঘটনার তদন্ত করার পাশাপাশি ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। পাঠানকোটের ডেপুটি পুলিশ সুপার রাজেন্দ্র মাহহাস জানিয়েছেন, পাকিস্তানের দিক থেকে পাহাড়পুর বিএসএফ পোস্টের কাছে চলে আসে এক অনুপ্রবেশকারী। শুক্রবার (২৭ নভেম্বর ) রাত ২টায় ওই ব্যক্তিকে দেখতে পেয়েই সতর্ক করেন নিরাপত্তারক্ষীরা।

ওই ব্যক্তিকে থামার জন্য বলা হয়। তবে সেই নির্দেশ উপেক্ষা করলে বিএসএফ জওয়ানরা গুলি চালাতে বাধ্য হন। তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এই নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

ওই ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টায় ভারতীয় ভূখন্ডে প্রায় ১২০ মিটার ঢুকে পড়েছিল বলেও সূত্রের খবর। উল্লেখ্য, শুক্রবার (২৭ নভেম্বর ) গুজরাটের ভদোদরায় গ্রেফতার করা হয়েছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এক সন্দেহভাজন সদস্যকে।

ধৃতের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল এবং ২৩ রাউন্ড তাজা কর্তুজ উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তি ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে হামলার ছক কষে ছিল বলে সূত্রের দাবি। মহম্মদ সাহারুল ইসলাম (কবিরুদ্দিন) নামে ওই ব্যক্তি আসামের শ্রীভূমি জেলার রাতাবাড়ির বাসিন্দা। একাই ভদোদরার বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনা ছিল তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat