গোলাম রাব্বানী, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত ও দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ হাফিজুর রহমান (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হাফিজুর রহমান মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
আজ ২৪ নভেম্বর মঙ্গলবার এ এস আই আসাদুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড় থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মান্দা থানার সিআর মামলা নং-৩২৯/২১ এবং সিআর মামলা নং-২৩০০সি/২২-সহ মোট দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
মান্দা থানা অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন,এক বছরের সাদা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..