×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-২১
  • ২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে বিচারকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করতে পারেন, তবে রায় প্রস্তুত বা লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি স্পষ্ট করেছেন যে, রায়ের অপারেটিভ অংশ অবশ্যই সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে।

আজ শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া এক অভিভাষণে প্রধান বিচারপতি এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই ১১ জেলার বিচারিক কর্মকর্তারা অংশ নেন।

বিচারিক সিদ্ধান্ত ও আধুনিকায়ন

অভিভাষণে প্রধান বিচারপতি বলেন, বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে। এ ছাড়া তিনি বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনা, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিচারকদের দক্ষতা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বাণিজ্যিক আদালত ও বিদেশি প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ

বিচারিক কার্যক্রমকে আরও বিশেষায়িত ও কার্যকর করতে বিশেষায়িত বিচারিক পদ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন জুবায়ের রহমান চৌধুরী। তিনি জানান, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংশোধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট আদালতে বিচারক পদায়নের উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি বিচারকদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বাড়াতে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে বাংলাদেশে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধান বিচারপতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat