×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২১
  • ৩৭ বার পঠিত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বসুরহাট দারুল ইহসান মাদরাসার নূরানী ও হিফয শাখার বার্ষিক পুরস্কার বিতরণী, পাগড়ি প্রদান ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দারুল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আবছারের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আবদুল ওয়াদুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজুল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দারুল ইহসান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মহি উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, দাগনভূঞা ভাবডুবি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঞা, হাজারীহাট আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আনোয়ার হোসাইন এবং বিশিষ্ট ব্যবসায়ী রহমত উল্লাহ। এ ছাড়া মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। হিফয সম্পন্নকারী ৮ জন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়। এ ছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধা তালিকা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

তালীমুল কুরআন নূরানী বোর্ড পরীক্ষায় বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সেরা দশের মধ্যে স্থান অর্জন করায় শিক্ষার্থী মারিয়া খানমকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা ও মাদরাসার সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat