×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-২১
  • ২৩ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির তিস্তা সেতুতে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একটি বাইকের ৩ আরোহী। বৃহস্পতিবার (১৯ অক্টোবর ) মধ্যরাতে এই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর ) স্থানীয় সূত্রে জানা গেছে, বাইকটি জলপাইগুড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। বাইকটিতে ৩ জন যুবক ছিলেন। খবরে প্রকাশ, তিস্তা সেতুর মাঝখানে পৌঁছানোর পর বাইকটি আচমকাই মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। বাইকে থাকা ৩ যুবকই ছিটকে সেতুর ওপর পড়েন।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ৩ জন যুবককেই মৃত বলে ঘোষণা করেন। মৃত ৩ যুবকের নাম যথাক্রমে রিপু মন্ডল, রোহন রায় এবং সত্য কেরানি।

৩ জনই বিবেকানন্দ পল্লীর বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। একসঙ্গে ৩ তরতাজা যুবকের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁদের পরিবার, আত্মীয় স্বজন ও পরিচিতরা। কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat