×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-২১
  • ২৯ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের ঝাড়খন্ডে তান্ডওয়া তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ শ্রমিক। রাজ্যের ছাত্রা জেলায় বুধবার (১৮ নভেম্বর ) এই দুর্ঘটনা ঘটে।

দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। তড়িঘড়ি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রার পুলিশ আধিকারিক অনিমেশ নৈথানি জানিয়েছেন, তান্ডওয়ার উত্তর করণপুর নির্মাণ কাজ চলছে সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের। জানা গেছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি টেন্ডারের মাধ্যমে অন্য একটি সংস্থাকে নির্মাণ কাজের দায়িত্ব দিয়েছিল। ইতিমধ্যে এনটিপিসি দুর্ঘটনার কথা স্বীকার করেছে। তদন্ত চলছে বলেও জানিয়েছে তাঁরা।

এক বিবৃতিতে সরকারি সংস্থাটি জানিয়েছে, " তান্ডওয়া জেলার উত্তর করণপুর এনকেএসটিপিসিতে নির্মাণ কাজের সময় দুভার্গ্যজনক দুর্ঘটনায় সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচারস লিমিটেড এবং থাইসেনক্রুপ এর ৩ জন শ্রমিক নিহত হয়েছেন। ২ জন আহত হয়েছেন। " আরও বলা হয়েছে, এই হৃদয়বিদারক ঘটনায় এনটিপিসি পরিবার গভীরভাবে শোকাহত।

এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে এনটিপিসি। তাঁদের সম্ভাব্য সব ধরনের সাহায্য প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থা। " আহত ২ শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা ও করছে সংস্থা। এনটিসিপির তরফে জানানো হয়েছে, " দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat