×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৯
  • ৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আইনজীবীর মাধ্যমে তিনি এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর দেশ ছাড়ার পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক কোনো প্রশাসনিক বা আইনি যোগাযোগের খবর।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা দিল্লির ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে উল্লেখ করেন যে, তাঁর বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিল করা হয়েছে। এ অবস্থায় আইনি প্রক্রিয়ায় দেশে ফেরার সুবিধার্থে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

আওয়ামী লীগের নেতাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁর দেশে ফেরার চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের নভেম্বরে তাঁর অনুপস্থিতিতে ফাঁসির রায় প্রদান করেন। যদিও ভারত থেকে দেওয়া বিবৃতিতে শেখ হাসিনা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat