×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ৯৯ বার পঠিত
মোঃ রাফসান জানি, স্টাফ রিপোর্টার 
ঢাকা সেনানিবাসস্থ এমইএস কনভেনশন হলে আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এর তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুঃ হাসান-উজ-জামান।

নৌবাহিনী প্রধান তাঁর ভাষণে বিজয়ের মাসে সশস্ত্র বাহিনীর সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ‘মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস’ একটি স্বনামধন্য আন্তঃবাহিনী সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে।

তিনি আরও বলেন, “সেবাই ব্রত”—এই মূলমন্ত্রকে ধারণ করে এমইএস সদস্যদের আধুনিক প্রকৌশল প্রযুক্তি, ডিজিটাল প্রকল্প ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব নির্মাণনীতির ব্যবহার নিশ্চিত করতে হবে। দক্ষ জনশক্তি, টেকসই নকশা ও সময়মতো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এমইএস ভবিষ্যতেও তাদের সুনাম বজায় রাখবে বলে আমি আশাবাদী।”

নৌবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত কর্মকর্তাদের উত্থাপিত বিভিন্ন প্রস্তাব ও বিষয় নিয়ে আলোচনা করেন এবং পরে সম্মেলন উপলক্ষে আয়োজিত বিভিন্ন নির্মাণ সামগ্রীর স্টল পরিদর্শন করেন।

সম্মেলনের তৃতীয় দিনে এমইএস-এর সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ দেশের স্বনামধন্য পাঁচটি প্রতিষ্ঠানের কারখানা পরিদর্শন করবেন। সেখানে উৎপাদন প্রক্রিয়া, ব্যবহৃত প্রযুক্তি ও পণ্যের গুণগতমান সরেজমিনে দেখে কর্মকর্তারা গুরুত্বপূর্ণ কারিগরি অভিজ্ঞতা অর্জন করবেন, যা সশস্ত্র বাহিনীর নির্মাণাধীন ও ভবিষ্যৎ প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে সহায়ক হবে।

বার্ষিক এই সম্মেলনে প্রশাসনিক, কারিগরি, আর্থিক, কল্যাণমূলক এবং প্রশিক্ষণসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ত পরিদপ্তরের পরিচালক, তিন বাহিনীর সদর দপ্তরের পরিচালকবৃন্দ, পূর্ত পরিচালক ও প্রধান প্রকৌশলী, সেনা, নৌ ও বিমান বাহিনীর এমইএস-এর সকল স্তরের কর্মকর্তা এবং ভিটিসির মাধ্যমে সংযুক্ত কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat