ভুপাল গাইন, পাইকগাছা প্রতিনিধিঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখা কমিটির সাবেক সভাপতি সমিরণ কুমার সাধু'র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ী প্রাঙ্গণে উপজেলা পূজা পরিষদের উদ্যোগে এ বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর সভাপতি বাবুরাম মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরদার, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ীর সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সুনীল মন্ডল, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, কনক চন্দ্র সরকার ও বিশ্বনাথ দাশসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।