×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি
  • প্রকাশিত : ২০২৬-১১-০৪
  • ১৭ বার পঠিত
মুহাম্মদ জুবাইর, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে মাদকের চালান ছিনতাই ও আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে চারজনকে ধরে নিয়ে পাহাড়ে বিচারের নামে নির্যাতনের ঘটনা ঘটেছে। এতে মোক্তার কামাল (৪৮) ও আলী আকবর প্রঃ আব্বুয়া (৩০) নামে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪নভেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট অফিস সংলগ্ন ভিলেজার পাড়া পাহাড়ি এলাকা থেকে সকাল অনুমান ৯:৩০ মিনিটের দিকে মোক্তার কামালের মরদেহ এবং দুপুর ১টা ৩০ মিনিটের দিকে একই ইউনিয়নের লেচুয়াপ্রাং পাহাড়ি জঙ্গল থেকে আলী আকবরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোক্তার কামাল হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার মৃত আব্দুস সালামের পুত্র, আলী আকবর প্রঃ আব্বুয়া হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার কালু ফকিরের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পানখালী বন বিট অফিস সংলগ্ন ভিলেজার পাড়া এলাকায় কয়েকজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের উদ্ধার করতে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলী এলাকার আবুল হোসেনের ছেলে ইলিয়াস (৩৫) ও একই এলাকার মৃত আমির হোছনের ছেলে আলী আহমদ (৪০)কে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

আহত ইলিয়াসের দাবি, ৮ জন মিলে মাদকের একটি চালান চেকপোস্ট পার করে হোয়াইক্যংয়ের দৈংগ্যাকাটা পাহাড়ে অন্য একটি গ্রুপের কাছে হস্তান্তরের পথে ডাকাত দলের সদস্যরা ছিনিয়ে নেয়। চালানটিতে আনুমানিক ১০ কাট (এক লাখ পিস) মাদক ছিল। পরে ছিনিয়ে নেওয়া চালানের ৭ কাট (৭০ হাজার পিস) মাদক উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৩ কাট (৩০ হাজার পিস) মাদকের কোনো হদিস পাওয়া যায়নি। উদ্ধার না হওয়া মাদক আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত বলে জানান তিনি।

ইলিয়াস আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে হোয়াইক্যংয়ের তুলাতলী এলাকার মিজান সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে বিচারের কথা বলে তাঁদের চারজনকে হ্নীলার একটি গ্রুপের হাতে তুলে দেন। পরে ওই গ্রুপের সদস্যরা তাঁদের পাহাড়ে নিয়ে ব্যাপক মারধর ও শারীরিক নির্যাতন করেন। নির্যাতনকারীদের হাতে অস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।

ইলিয়াসের দাবি, নির্যাতনে গুরুতর আহত হয়ে মোক্তার কামালের মৃত্যু হয়। পরে তিনি ও আলী আহমদ আহত অবস্থায় উদ্ধার হন। তাঁদের সঙ্গে থাকা অপর ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে নিখোঁজ ব্যক্তির মরদেহও উদ্ধার করা হয়। 

মাদকের চালানটির মালিক হ্নীলার এক মাদক কারবারি বলেও দাবি করেন ইলিয়াস। তবে মাদক কারবার, চালান ছিনতাই, ৩ কাট মাদক আত্মসাৎ এবং চারজনকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঠিক নাম ঠিকানা বা মোবাইল নম্বর সংগ্রহ করতে না পারাই তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, "প্রাথমিকভাবে জানতে পেরেছি ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং প্রকৃত রহস্য উদঘাটনের প্রক্রিয়া চলছে।"
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকা থেকে একজনের এবং লেচুয়াপ্রাং পাহাড়ি জঙ্গল থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের চালান আত্মসাৎ ও পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat