×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি
  • প্রকাশিত : ২০২৬-১১-০৪
  • ২৬ বার পঠিত
খুলনা প্রতিনিধি :

খুলনার দিঘলিয়া উপজেলায় ঘরের ভেতরে মুড়িভর্তি একটি পলিথিনের প্যাকেটে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এম এম মনিরুল ইসলাম (৬৩) নামে জামায়াতের এক নেতা আহত হয়েছেন। বিস্ফোরণে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যাওয়ার পাশাপাশি ঘরের আসবাবপত্রেও আগুন ধরে যায়।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের ইউনিট সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পর ঘরের দরজার সামনে একটি পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান তিনি। কেউ ভুলে রেখে গেছে মনে করে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে যান। পরে মেঝেতে রাখার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি রহস্যজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মুড়ির প্যাকেটে কীভাবে বিস্ফোরণ ঘটল, এর নেপথ্যে কী রয়েছে—তা জানতে তদন্ত করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat